পশ্চিমবঙ্গ সরকার Barrackpore Police Commissionerate
Close

THEFT ON TWO WHEELS

Theft on Two Wheels

গত ০৮.০৬.২০২৬ তারিখ কাঁটাডাঙ্গা বেদীভবন, নদীয়া নিবাসী সোমনাথ হালদার যখন অফিসের কাজ শেষ করে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, তখন তিনি লক্ষ্য করেন যে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর বেসমেন্ট পার্কিংয়ে রাখা তাঁর 'হন্ডা সাইন' (Honda Shine) বাইকটি কোনো অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী চুরি করে নিয়ে গেছে। উক্ত বিষয়ে গত ০৯.০৬.২০২৬ তারিখ রাত ২১:২৫ ঘটিকায় ভুক্তভোগী হালিশহর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন যাহার ভিত্তিতে হালিশহর থানায় নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয় । তদন্তে নেমে হালিশহর থানার একটি বিশেষ দল তৎপরতার সাথে কাজ শুরু করে এবং ০৯.০৬.২০২৬ তারিখ আনুমানিক রাত ২৩:৫৫ ঘটিকায় চুরি যাওয়া উক্ত 'হন্ডা সাইন' বাইকটি উদ্ধার করে। এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে এক অভিযুক্ত ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে । মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

দুর্বৃত্তদের বিরুদ্ধে বারাকপুর পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে...

#Helpline_112

#Barrackpore_Cyber_Helpline_9147889582

#ব্যারাকপুর_পুলিশ_কমিশনারেট

#আপনার_সাথে_আপনার_পাশে