গত ৭ই জুন ২০২৬ সন্ধ্যে আনুমানিক ৭ঃ৩০ নাগাদ ভাটপাড়া থানার অন্তর্গত পানি ট্যাংকির কাছে একটি গুলি চালানোর ঘটনা ঘটে। ভাটপাড়া থানার একটি পুলিশ দল তৎপরতার সাথে সেই স্থানে পৌছায় এবং দুজনকে গ্রেফতার করে এবং অস্ত্র আইনের যথাযথ ধারায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তদন্ত চলাকালীন আরো চারজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে চারটি আগ্নেয়াস্ত্র, ছয় রাউন্ড গুলি ও একটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। অপরাধীদের পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত প্রক্রিয়া চলছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
দুর্বৃত্তদের বিরুদ্ধে বারাকপুর পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে...