চুরির ঘটনার কিনারা কয়েক ঘণ্টার মধ্যেই, চুরি যাওয়া ল্যাপটপ উদ্ধার
গত ২১.০৭.২০২৬ তারিখ রাতের সময় হালিশহর থানার অন্তর্গত সুকান্তপল্লী এলাকার একটি আবাসিক বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় অভিযুক্ত ব্যক্তি বাড়ি থেকে একটি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়।
ঘটনার পরিপ্রেক্ষিতে হালিশহর থানায় মামলা নং ১৮৫/২০২৬, তারিখ ২২.০৭.২০২৬, ধারা ৩০৫(এ), ভারতীয় ন্যায় সংহিতা (BNS)-এ একটি নির্দিষ্ট মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়।
তদন্ত চলাকালীন বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ কমিশনারেটের টিম অভিযুক্তের পরিচয় শনাক্ত করে এবং আজ তাকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদের সময় অভিযুক্ত চুরির কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ি থেকে চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে।
হালিশহর থানার পুলিশের তৎপরতায় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই চুরির ঘটনার সফল কিনারা করা সম্ভব হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।